সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি-

জামায়াতে ইসলামী’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি” আদায়ের লক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন; কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের; জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী; জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবীর হুসাইন; শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ; সদর উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন; পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম; ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা সভাপতি মোঃ আমিনউদ্দিন আশিক; শ্রীপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান এবং সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদ আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী।

সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের সহকারী অধ্যাপক ফারুক হুসাইন ও পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম।

বক্তারা বলেন, “আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে। নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর