আলী হোসেন বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। ঘটনাটি সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত প্রাইভেটকারের চালকের নাম মোঃ সাকিব মিয়া। সে ঢাকা মহাখালী (ওয়াললেস গেইট) এলাকার গনি মিয়ার ছেলে।
খাঁটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধন্তি এলাকার মাদ্রাসার সামনে দ্রুতগতির একটি লরি (ট্রাক) ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক প্রাইভেটকারের চালক সাকিব মিয়াকে
মৃত ঘোষণা করেন।