সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় তারণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা সংবাদদাতাঃ

মাগুরার শালিখায় তারণ্যের উৎসব ২০২৫ (২য় পর্যায়ে) উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ নেয় গ্রুপ-১ আড়পাড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম তালখড়ি ইউনিয়ন ফুটবল একাদশ,গ্রুপ-২ ধনেশ্বরগাতী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শতখালী ইউনিয়ন ফুটবল একাদশ,গ্রুপ-৩ শালিখা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বুনাগাতী ইউনিয়ন ফুটবল একাদশ।

আজ সোমবার বিকেল ৪টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ বনি আমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন, আইসিটি অফিসার সুমন মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, ইউপি চেয়ারম্যান হুসাইন শিঃকদার,মোঃ আরজ আলী বিশ্বাস, জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন শিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ।

এছাড়া শতশত ফুটবল প্রেমী দর্শক ও সুধীজন মনোমুগ্ধকর ফুটবল খেলাটি উপভোগ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর