সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর লিচু বাগান থেকে তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোহিনুর বেগম (২২) নামে প্রবাস ফেরত এক তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি লিচু বাগানে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয় । নিহত কোহিনুর উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের শামসুল আলমের মেয়ে। কোহিনুর বেগম গত প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় কোহিনুর কুমিল্লায় মেডিকেল করানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুরে স্থানীয়রা লিচু বাগানে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ এবং ধর্ষণের কোন আলামত আছে কিনা তা জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর