মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রবিউল ইসলাম নয়ন শনিবার শালিখা উপজেলার বুনাগাতি বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগে অংশ নেয় হাজারো উৎসাহী জনতা। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, তরুণ ও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতিতে বুনাগাতি বাজার জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় রবিউল ইসলাম নয়ন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।