মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নে ধানের শীষের কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকাল ৩.৩০ টার সময় বাকড়িপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে তালখড়ি ইউনিয়ন বিএনপি ৪ নং সাবলাট ও পাথরঘাটা ওয়ার্ডের আয়োজনে বিশাল কর্মী সভা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালখড়ি ইউনিয়ন বিএনপি সিনিয়র জ্যৈষ্ঠ নেতা মোঃ জয়নাল মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপি সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, মাগুরা জেলা বিএনপি সদস্য মোঃ মোতালেব হোসেন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট খান রোকনুজ্জামান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, মাগুরা জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ মোঃ মৈমুর আলী মৃধা, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ ইঞ্জিল লস্কর, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, শালিখা থানা যুবদলের বিল্লাল হোসেন বাকির, তালখড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মোল্যা, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হুসাইন, সাবলাট মহিলা দলের রুনা সালাম, শালিখা মহিলা দলের কাগরী মিতু সহ প্রমুখ।