সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় ভোক্তা অধিকারের অভিযান ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর

যশোরের চৌগাছায় ভোক্তা অধিকারের অভিযানে এক আইসক্রিম কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে রাশিদুল ইসলামের কারখানায় ভোক্তা অধিকার অভিযান চালায়। এসময় আইসক্রিমে ক্ষতিকর রং মেশানোসহ নানা অপরাধে তাকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। অভিযানকালে ওই কারখানাতে তিনি নানা অনিয়ম দেখতে পান। বিশেষ করে আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো দেখতে পান। বিশেষ করে শিশু খাদ্য ও আইসক্রিমে ইন্ডস্ট্রিয়াল রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, প্রাণ কোম্পানীর নকল রোবো আইসক্রিম তৈরী এবং অবৈধভাবে বিভিন্ন কোম্পানীর আইসক্রিম তৈরীর কার্যক্রম দেখতে পান। যার কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩ ও ৫১ ধারায় ব্যবসায়ী রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযানের সময় ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ী রাশিদুলের কারখানায় অভিযান পরিচালনা করা হয় এবং নানা অনিয়মের ফলে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর