শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত,সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, আইসিটি অফিসার সুমন মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস, বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী, ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার, আরজ আলী বিশ্বাস, প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তার,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় কাত্যায়ানী পুজা,আড়পাড়া বাজারের যানজট নিরসন ও উপজেলার কিছু কিছু বাজারে সার এর সংকট বিয়য় নিয়ে এবং সামাজিক কন্দলসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়৷