সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজার মানুষের ঢল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরার শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর-মাগুরা হাইওয়ে সড়কের আড়পাড়া ব্রিজ পর্যন্ত গিয়ে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। দুই কিলোমিটারজুড়ে মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িকভাবে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

গণমিছিলে নেতৃত্ব দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনা সরদার, যুবদল আহ্বায়ক মুন্সির সোহেল রানা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন,
“বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও হয়রানি সত্ত্বেও বিএনপির প্রতি জনসমর্থন কমেনি; বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর