সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

খান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

‎‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে শনিবার (১৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে ‘ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৪’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুজ্জামান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মোছা, সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ সরকার, উপজেলা বিএনপির সদস্য উবায়দুল্লাহ সরকার, বিএনপি নেতা শাকিল আহমেদ, এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৬ ব্যাচের’সদস্য আল আমিন।‎ আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৭টি বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশ নেয় এবারের বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে মেধা যাচাইয়ের মাধ্যমে ১০ জন টেলেন্টপুল ও ১৫ জনকে সাধারণ গ্রেড সহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।‎ বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,“লেখাপড়ার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রযন্ত্রের মূল চালিকাশক্তি। তাই মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠতে হবে।”তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষকদের অবদান কখনো ভোলা যায় না। মা-বাবার আদর্শ ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করে এগিয়ে গেলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর