সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শ্রীপুর উপজেলার লাঙ্গলাবাঁধ বাজারে শনিবার দুপুরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার। এ সময় প্রশান্ত ফার্মেসীকে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী অসিত কুণ্ডুকে ৫ হাজার, সেসার্স স্টোরকে ৫ হাজারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার মাগুরা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম বলেন, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে ব্যবসায়ীরা সঠিক নিয়মে ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর