রাইসুল ইসলাম অপু, যশোর জেলা প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়নের পলাশী কলেজ মাঠে ‘পলাশী স্পোর্টিং ক্লাব আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে শুক্রবার (১৭ অক্টোবর) এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
তিনব্যাপী ১৬টি ফুটবল ফলের অংশ গ্রহনে ফাইনালে মুখামুখি হয় স্বাধীনতা ক্রীড়া চক্র, যশোর বনাম একতা পল্লী ক্লাব, পলাশী।
তুমুল উত্তেজনাকর ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোল খেলা শেষ হয়। ট্রাইব্রেকারেও কোন ফলাফল না হওয়ায় সাডেন ডেথ প্রক্রিয়া স্বাধীনতা ক্রীড়া চক্র, যশোর ১-০ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রোহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কার ছিদ্দিক বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখার পাশাপাশি সামাজিক বন্ধনকে শক্তিশালী করে রাখে। ফুটবল খেলার হারানো ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে। যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নাই।

খেলা শেষ অংশগ্রহণকারী দল ও খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।