সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে প্রবাসীদের কল্যানেই টেকনিক্যাল কলেজ গড়ে তোলা হবে-সৌদি প্রবাসী নজরুল ইসলাম নজু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতাঃ

বাংলাদেশে ফিরে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন— নিজস্ব অর্থায়নে একটি আধুনিক টেকনিক্যাল কলেজ ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যের হাসপাতাল নির্মাণ করার আশাও ব্যক্ত করেন তিনি ।

নজরুল ইসলাম নজু বলেন, “আমি দীর্ঘদিন বিদেশে থেকে দেখেছি, কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি চাই নবীনগরের তরুণরা ঘরে বসেই আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “নবীনগরের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সেটাই আমার লক্ষ্য। তাই আমি নিজ অর্থায়নে এমন একটি হাসপাতাল নির্মাণ করতে চাই, যেখানে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা সবকিছুই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।”

এসময় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, এনটিভির অনলাইন করসপন্ডেন্ট কাউছার আলম,সাংবাদিক আব্দুল হাদী,মুমিনুল হক রুবেল, অলি উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিটার সাংবাদিকবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর