সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ীতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি, রবি ফসল সরিষা, মসুর, গম, পেঁয়াজ ও খেসারির চাষাবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ কামাল হোসেন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,প্রেসক্লাবের নির্বাহী সদস্য জসিম উদ্দিন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন জানান, এই কর্মসূচীর আওতার শালিখা উপজেলার ৫,২০০ জন সরিষা, ৫০০ জন গম, ১০০  জন শীতকালীন পেঁয়াজ, ১০০০ জন মসুর , ৩৫ জন খেসারি, ৫০ জন লাউ, ১০০ জন বেগুন, ১০০জন  মিস্টি কুমড়া, ১০০ জনের মধ্য শসা চাষের জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর