মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনে শুরু হয়েছে নির্বাচনী পথসভা। এরই ধারাবাহিকতায় মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, বুধবার বিকেলে ফুলবাড়ী বাজারে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড নহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ৮নং নহাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি।