মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা:
পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমমনা সাতটি দলের যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার উদ্যোগে ১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা সভাপতি, মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোস্তফা কামাল।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নাজিরুল ইসলাম,
জেলা সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান,
জয়েন্ট সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ,
সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম,
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাগুরা জেলা সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি,
শ্রমিক নেতা মশিউর রহমান,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা সভাপতি আবু হানিফ বিন মোহর,
এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আতিকুল্লাহ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মুফতি মোস্তফা কামাল বলেন, “পিআরসহ পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জনগণের ন্যায্য দাবির প্রতি উদাসীনতা দেখালে আন্দোলন আরও তীব্র করা হবে।”
