সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে ১,৯১৬ পিস ইয়াবাসহ কুখ্যাত ইয়াবা সম্রাট গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১,৯১৬ পিস ইয়াবাসহ কুখ্যাত এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন একই গ্রামের আশু ভূঁইয়ার ছেলে মো. শিপন মিয়া (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং উপজেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা গেছে।

বিজয়নগর থানার আওলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন পালানোর চেষ্টা করলে তাকে নিজ বসতঘর থেকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১,৯১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান,

গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর