মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি–

বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সঃ), এএসআই (সঃ) হতে এসআই (সঃ), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড মূল্যায়ন করা হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। তিনি অন্যান্য সদস্যদের সঙ্গে পরীক্ষার বিভিন্ন ধাপ পরিচালনা করেন।

পরীক্ষা বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাগুরা; ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস; এবং মোঃ আমিনুর রশিদ, আরআই, পুলিশ লাইন্স, মাগুরা।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর