সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে সোমবার সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যগণ তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. সামছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র পাল, উপজেলা আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজ, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ, গ্যাসের চুলায় অগ্নিকান্ড নির্বাপণ, বসতঘরে অগ্নিকান্ড নির্বাপণসহ নানা বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর