সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। রবিবার দিনভর উপজেলার গড়াই নদীর গোয়ালদাহ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর তত্বাবধানে ও মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন  বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ৫’শ মিটার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর