সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা পৌর শাখার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে মাগুরা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ মহিলা সমাবেশের আয়োজন করে পৌর মহিলা দল মাগুরা শাখা।
মহিলা সমাবেশে পৌর মহিলা দলের আহ্বায়ক খুরশিদ ইয়াসমিন ইতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাগুরা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি,সাধারণ সম্পাদক এ্যাড.ফারহানা পারভিন বিউটি । বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপি’র সদ্য নির্বাচিত সভাপতি মাসুদ হাসান খান কিজিল । অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মতি


মহিলা সমাবেশে কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এড. নেওয়াজ হালিমা আরলী বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এক হতে পারেনি। দীর্ঘ ১৭ বছর পর আজ মানুষ মত প্রকাশ করতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকার এই ১৭ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। জাতীয় মহিলা দলের সকল সদস্যের প্রতি আহ্বান আপনারা সকল বিভেদ ভুলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর