বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চাকরির আশায় ঢাকায় গিয়ে নানা-নাতিন ফিরলেন লাশ হয়ে

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে উপজেলার নবগ্রাম গ্রামের পাঞ্জাব আলীর ছেলে পারভেজ হোসেন (২০) চাকরির উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমান (৬৫) এর সাথে গিয়েছিলেন ঢাকায়। নানা মতিয়ার রহমান কালুখালী উপজেলার ঘাটরা গ্রামের বাসিন্দা। রাতে ঢাকায় খালার বাসায় অবস্থান করেন। শনিবার সকালে নানার সাথে বাইরে বেড়াতে গিয়ে গাবতলী পার্বতী সিনেমা হলের সামনে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় নানা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিতে উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমানের সাথে ঢাকায় যান। ওইদিন রাতে ঢাকায় খালার বাসায় দু-জনে অবস্থান নেন। পরে শনিবার সকালে ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় গাবতলি পার্বতী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নানা মতিয়ার রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়। পারভেজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর