মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ জুয়েল শেখ, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলেন—চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে। কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “আনুমানিক পৌনে ২টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে । তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”অকালেই তিন শিশুর প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

নিহতদের পরিবারে চলছে আহাজারি ও স্বজনহারার মাতম। এ ঘটনায় পুরো চাপাতলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ ও নিস্তব্ধতা।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর