সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় মোটরসাইকেল নিয়ে টিকটক করার সময় ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত ১ আহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় মোটরসাইকেল নিয়ে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ৯নং চাউলিয়া ইউনিয়নের মালিকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল ফেসবুক ও টিকটক ভিডিও ধারণ করতে করতে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানে থাকা যাত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের নাম মোছা. শাহানাজ বেগম (৩২) তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. সৈয়দ মোল্লার স্ত্রী। দুর্ঘটনার সময় সৈয়দ মোল্লা চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী ও মেয়ে বন্যা খাতুনকে সঙ্গে নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। এতে শাহানাজ বেগম মারা যান, সৈয়দ মোল্লার পা ভেঙে যায় এবং তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মেয়ে বন্যা খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

ভ্যানচালক মো. রাজু ফকির (২৫), পিতা আব্দুর রব ফকির, বাড়ি একই গ্রামের বালিয়াডাঙ্গায়। তিনিও বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রাজু বলেন,মোবাইলে টিকটক করতে করতে মোটরসাইকেলটি আমার ভ্যানের সামনে এসে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই আমরা সবাই ছিটকে পড়ি। পরে দেখি হাসপাতালে শুয়ে আছি।”

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর