সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় পরিবেশ নিরাপত্তায় কৃষকদের সচেতনামূলক সভা আজ বৃহস্পতিবার বিকালে সদরের মঘী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ওমর গ্রুপ এ সভার আয়োজন করে।

সভায় আড়ুয়াকান্দি গ্রামের কৃষক মজনু মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফল কুমার বিশ্বাস, মোঃ আশরাফুল আলম, ওমর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ওমর আলী,কৃষক মঞ্জুর মন্ডল, কৃষক মোঃ আলতাফ প্রমুখ। সভায় জানানো হয়, প্রচলিত রাসায়নিক কীটনাশক জমিতে ব্যবহার করলে কৃষকের শারীরিক স্বাস্থ্য গত ক্ষতি ও ও জমির ফসলের নানারকম ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক জৈব নাশক স্প্রে জমিতে প্রয়োগ করলে জমির ফসল বহু গুনে বৃদ্ধি পাবে। প্রাকৃতিক উপায়ে এ জৈব বালাই নাশক ঔষধ জমিতে প্রয়োগ করলে কৃষকের স্বাস্থ্যের কোন ক্ষতি হবে না। কৃষক যদি ফসলের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে পেস্ট কন্ট্রোল করে জমিতে জৈব নাশক ওষুধ প্রয়োগ করে তাহলে জমির ফসল অনেকাংশে বৃদ্ধি পাবে।

সভা শেষে পরিবেশ বান্ধব পেস্ট কন্ট্রোলের উপর অবদান রাখার জন্য ওমর আলী কে কৃষি বিভাগ মাগুরার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর