সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি কিজিল, সাধারণ সম্পাদক সুমন নির্বাচিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরা পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক কাউন্সিল–২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৫ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও স্লোগানে পুরো প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মেলায়। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল (আনারস প্রতীক) ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) পান ২৭১ ভোট। বাতিল ভোটের সংখ্যা ছিল ৪টি।
সাধারণ সম্পাদক পদে মুন্সী আঞ্জুম হাসান সুমন (চেয়ার প্রতীক) ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ হাসান খান (কাপ–পিরিচ প্রতীক) পান ১৭৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক–১ পদে কাজী মাজহারুল হক উৎপল (ঘুড়ি প্রতীক) ১৮৭ ভোটে এবং সাংগঠনিক সম্পাদক–২ পদে মো. উজ্জ্বল হোসাইন (টিউবওয়েল প্রতীক) ১৬৮ ভোটে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন মাগুরা আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ। প্রিজাইডিং অফিসার ছিলেন মো. শাহাজাহান মৃধা বাবলু, সহকারী প্রিজাইডিং অফিসার মো. কবিরুল বাশার। সারাদিনের ভোটগ্রহণ তদারক করেন বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনের টিম প্রধানের দায়িত্ব পালন করেন মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি; তাঁর সঙ্গে ছিলেন আহসান হাবীব কিশোর, যুগ্ম আহ্বায়ক।
ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন,
আজকের এই নির্বাচন প্রমাণ করেছে বিএনপি এখনো তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী একটি সংগঠন। নতুন নেতৃত্বের মাধ্যমে মাগুরা পৌর বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হবে।”
জেলা আহ্বায়ক কমিটির সদস্য আকতার হোসেন বলেন,
“এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রত্যাশা করি একটি কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ কমিটি গঠিত হবে।”
জেলা বিএনপির নেতা পিকুল খান বলেন,
দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই—এটাই বিএনপির শক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।”
দিনভর নেতাকর্মীদের ভিড়, স্লোগান ও আনন্দমিছিলের মধ্য দিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয় প্রাণবন্ত রাজনৈতিক আবহ।
কিজিল–সুমন–উৎপল নেতৃত্বের নির্বাচনে দলীয় নেতাকর্মীদের মাঝে এখন উচ্ছ্বাস ও আশাবাদ।
তৃণমূল নেতাদের ভাষায়,
এই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বে সংগঠন আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও গণমানুষের সঙ্গে সম্পৃক্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর