সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ৬৩ টি স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার মাঝে অনুদানের চেয়ে বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দকৃত সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার প্রধানদের হাতে অনুদানের চেক প্রদান করেন। এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, জেলা জামাতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা সমন্বয়ক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মাগুরা, শ্রীপুর,শালিখা ও মহম্মদপুরের ৬৩ টি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার মাঝে মোট ১৩ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার প্রধান, প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর