সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরায় ৯ কেজি ৬০০ গ্রাম গাজা ও একটি অটো রিক্সা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬।
মঙ্গলবার দুপুরে মাগুরা শহরের বিএডিসি অফিসের সামনের মহাসড়ক থেকে একটি অটো রিক্সায় অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর সিপিসি -ঝিনাইদহের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ নাইম আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র নাসির হোসেন (৩৫) এবং সদর উপজেলার জগদল ঠাকুরভিটা এলাকার খলিলুর রহমানের পুত্র ইমান উদ্দিন (৩২)। তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সাটিও আটক করা হয়।


এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলার রুজু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর