সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, একজন আহত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরার শালিখা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার তালখড়ী বাজারের নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেল এবং একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি উল্টে পাশের এক পথচারীর ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা (২১) নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী রিফাত (১৯) কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবু হুরায়রা (২১) মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। অপর নিহত ব্যক্তি অজ্ঞাত, তার পরিচয় এখনো জানা যায়নি।
আহত রিফাত (১৯) তালখড়ি ইউনিয়নের কুশখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, নিহত আবু হুরায়রা ও আহত রিফাত চতুরবাড়ীয়া বাজারে একটি ডেকোরেশন দোকানে কাজ করতেন। তারা মোটরসাইকেলযোগে আড়পাড়া থেকে চতুরবাড়ীয়া ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর