মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) সংবাদদাতাঃ

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সিংড়া বাজার সড়কে ইঞ্জিন চালিত তিন চাকার থ্রি হুইলার (লাটা) ও মোটরসাইকেল আরোহী সহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন মোঃ আবু হুরায়রা। নিহত হুরায়রা পাথরঘাটা গ্রামের বাসিন্দা। একই সড়ক দুর্ঘটনা অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে শালিখা উপজেলার তাল খড়ি ইউনিয়নের সাতনাফুরিয়া গ্রামের পাকা রাস্তায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় মৃত দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যুতে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর