সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কুরআন অবমাননা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরায় মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার প্রতিবাদ ও অবমাননাকারীর ফাঁসির দাবি এবং ইসরায়েলের হাতে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪.৩০ মিনিটের সময় মাগুরা নোমানী ময়দান থেকে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ-এর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে এসে সমাবেশ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের এক সদস্য অপূর্ব পাল পবিত্র কুরআন অবমাননা করে মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত হেনেছেন। বক্তারা অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা রাশেদুল ইসলাম খান, মাওলানা আবু হানিফ, সাব্বির আহমেদ, আবু তালহা প্রমুখ।

বক্তারা আরও বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য অপরাধ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

আয়োজনে: মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর