সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পুকুরের পানিতে পরে ২ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

 মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে পুকুরের পানিতে পরে মাহিয়া নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি  ঘটে। সে ওই গ্রামের শুকুর আলীর মেয়ে। শুকুর আলীর এক ছেলে, এক মেয়ে। বড় ছেলে ৮ বছর বয়সী।

শিশুটির বাবা শুকুর আলী কান্না জড়িত কন্ঠে জানান, শিশু মাহিয়াকে কাঁধে করে বড় ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে পাটকাঠির কাজে ব্যস্ত ছিলাম। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভিতর হাঁটাহাঁটি করছিল। সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসতে দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অমিত কুমার বিশ্বাস শিশুটিকে পরীক্ষার পরে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর