রাইসুল ইসলাম অপু, যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫ ইং) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত যশোর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্র ইসলাম অমিত।

এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।