সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুর্গাপূজাকে ঘিরে কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ৮ টি ইউনিয়নের ১৪৯ টি পূজামন্ডপে নানা আচার-অনুষ্ঠান, ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে দেবী দুর্গার সান্নিধ্যে নিজেদের আত্মশুদ্ধির জন্য পূজারিরা আরাধনায় মগ্ন ছিলেন। সর্বত্র উৎসব-মুখর পরিবেশে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও ছিল প্রতিটি পূজা মণ্ডপে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাচিলাপুর সরকারি পুকুরে স্থানীয় প্রতিমা বিসর্জন ছাড়াও উপজেলার হানু নদী, কুমার নদ ও গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার ও শ্রীপুর ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. রবিউল ইসলাম শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন শেষ হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

বুধবার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র প্রমূখ।

প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। প্রতি বছরের ন্যায় শ্রীপুর উপজেলায় এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিমা বিসর্জন চলমান রয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর