সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাদকসেবন করতে সাংবাদিক ‘সাজলেন’ প্লাস্টিক ব্যবসায়ীরা,অবশেষে পুলিশের হাতে ধরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

আলী হোসেন, বিজয় নগর সংবাদদাতাঃ

বেশভুষা দেখলে মনে হবে  সাংবাদিক। গলায় সাংবাদিকতার পরিচয়পত্র ঝুলানো ছাড়াও  হাতে রয়েছে টেলিভিশন সাংবাদিকতায় ব্যবহার হয় এমন ‘মাইক্রোফোন’। পোশাক ও বেশ পরিপাটি,সাথে ছিল প্রাইভেটকার।
প্রকৃতপক্ষে তারা এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে। সাংবাদিক পরিচয়ে মাদকও  সেবন করেন তারা। শেষ মুহুর্তে  পুলিশের হাতে ধরা পড়লে শেষ রক্ষা হয়নি তাদের।
ওদের পাঁচজনকে আটক করলেন বিজয়নগর থানা পুলিশ।
সাংবাদিকতার নামধারী ওরা পাঁচজন মূলত প্লাস্টিক ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে বিজয়নগর উপজেলার পাহাড় পুর ইউনিয়নের খাটিংগা এলাকায় থেকে সাংবাদিক বেশধারী প্লাষ্টিক ব্যবসায়ীদেরকে  আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মূলগাওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী(২৮), একই এলাকার মোহাম্মদ আবুলের ছেলে মোঃ জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জের ভৈরবের বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫) একই এলাকার মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০), নরসিংদীর পলাশের আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। এর মধ্যে জুনায়েদ প্রাইভেটকার চালক।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, খাটিংগা সেতুর উপর চেক পোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় একুশে নিউজ স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার আসলে এতে চালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন৷ তাদের প্রাইভেটকারে একটি মাইক্রোফোন এবং গলায় ফিতা ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা পাঁচজনের নাম ঠিকানা যাচাই বাছাই করে জানা যায় তারা সাংবাদিক নন, তারা প্লাস্টিক ব্যবসায়ী। এক পর্যায়ে তারা স্বীকার করেন মাদক সেবন করেছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর