সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, কাজী আল আমিনের শুভেচ্ছা উপহার প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, মালয়েশিয়া-শাখা ও শহীদ জিয়া স্মৃতি সংসদ, মাগুরা জেলা শাখার পৃষ্ঠপোষক কাজী আল আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দর হাতে কাজী আল আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করেন মোঃ নজরুল ইসলাম কাজী (মেম্বার)।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মোঃ মেহেদী হাসান, শিক্ষক মোঃ সনেট হোসেন, যুবদল নেতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নায়েব আলী, মোঃ কামাল হোসেন, সুজন বিশ্বাস, মিলন হোসেন প্রমূখ।

নজরুল ইসলাম কাজী (মেম্বার) বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের এলাকার সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করছি। হিন্দু সম্প্রদায়ের লোকেরা যাতে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে পারে আমরা সেদিকে লক্ষ্য রাখছি এবং কাজী আল আমিনের পক্ষ হতে উপহার পৌঁছে দিচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর