সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের একটি সংবাদপত্র চৌগাছার হিন্দুদের সম্মানহানি করেছে, সংবাদ সম্মেলনে অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

চলতি শারদীয় উৎসবে যশোরের চৌগাছার সনাতন ধর্মাবালম্বিদের নিয়ে একটি সংবাদপত্র মনগড়া সংবাদ প্রকাশ করে গোটা উপজেলার হিন্দুদের সম্মানহানী করেছেন বলে অভিযোগ করেছেন হিন্দু নেতারা। ওই সংবাদপত্রটি কাকে খুশি করতে এহেন মনগড়া সংবাদ করলেন তা জানতে চান। গতকাল প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলদেশ পুজা উদযাপন ফ্রন্ট চৌগাছা শাখার আহবায়ক গোবিন্দু কুমার রাহা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলাই চন্দ্র পাল বলেন, প্রতি বছরের মত এ বছরও উপজেলায় ৪৮টি পুজা মন্ডবে ব্যাপক উৎসাহ ও উদ্দিনপনার মধ্য দিয়ে শারদীয় উৎসব পালন হচ্ছে। পুজামন্ডবে সরকার থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। আমরা উপজেলার নেতারা প্রতিটি মন্ডবের সভাপতি ও সম্পাদককে ডেকে তাদের হাতে চালের ডিও তুলে দিয়েছি। ইতোমধ্যে প্রতিটি মন্ডবের সভাপতি সম্পাদক ৫০০ কেজি চাল উত্তোলন করে তা বিক্রি করেছেন এবং অর্থ স্বস্ব মন্ডবে ব্যয় করেছেন। কিন্তু হঠাৎ করেই আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার যশোর থেকে প্রকাশিত দৈনিক রুপান্তর প্রতিদিনে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে চৌগাছা উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তার অভিযোগ, চাউল থাকে গুদামে কাগজ হয় অদল-বদল গুদামে নষ্ট হচ্ছে চাউল, লোকসান গুনছে সরকার।

আমাদের প্রশ্ন সরকার আমাদের পুজা উপলক্ষে চাল দিয়েছে। এই চাল বিক্রি করে আমরা মন্ডবের ব্যয় বহন করবো, সেটিই করেছি। তাহলে কাগজ হয় অদল বদল খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তা এসব কিছু ওই পত্রিকার সংবাদিক পেলেন কিভাবে ?

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এবারের শারদীয় দুর্গাপুজায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সেটি হচ্ছে প্রতি বছর আমরা চাল তুলতে এবং তা বাজারে বিক্রি করতে একটি ব্যয় হত সেটি এবার হয়নি। তার কারণ চাল ব্যবসায়ী জৈনক মিজানুর রহমানের নিকট আমরা চাল বিক্রি করেছি। বাজার দর হিসেব করে তিনি ডিও প্রতি আরও এক হাজার টাকা বেশি দিয়েছেন, যা এর আগে কখনও পাইনি।তিনি আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা আমাদের অত্যান্ত সম্মান ও শ্রদ্ধার একটি জায়গা।

সেই জায়গাটি যখন মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে তখন আমরা কষ্ট পাই। তিনি যে সংবাদটি করেছেন, তাতে হিন্দুদের জড়িয়ে সংবাদটি প্রকাশ করেছেন। ওই পত্রিকার যে সাংবাদিক এই খবরটি তৈরী করেছেন তার কি দরকার ছিলনা আমাদের বক্তব্য নেয়ার ? আমাদের বক্তব্য নাই বা নিলেন তিনি তো উপজেলার ৪৮ মন্ডবের কোন না কোন মন্ডবের সভাপতি বা সেক্রেটারীর নিকট কথা বলতে পারতেন কিন্তু বলেননি।

কেন বলেননি, সেটি ওই সাংবাদিকই ভালো বলতে পারবেন অথচ তিনি একাধিক ব্যক্তির সাথে কথা বলেছেন এমনই পত্রিকায় লিখেন কিন্তু তাদের নাম লেখেননি। এটিই প্রতিমান হয় যে ওই পত্রিকাটি চৌগাছার হিন্দুদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে মাঠে নেমেছেন, এই সংবাদে গোটা উপজেলার হিন্দু সম্প্রদায়দের সম্মানহানী হয়েছে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, তারা তদন্তপূর্বক এই খবরের একটি সমাধান করবেন অন্যথায় পুজা শেষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব রনজিত কুমার, আদিবাসি মন্ডবের সভাপতি সুমন সরদার, ঋষিপাড়া মন্ডবের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উত্তরকয়ারপড়া মন্ডবের হরিতলা মন্ডবের সভাপতি প্রবীনকুন্ডু, বিশ্বনাথপুর মন্ডবের সভাপতি রকি কুমার দাস, সেক্রেটারী কাত্তিক কুমার দাস, রতন কামুর, পলাশ বিশ্বাস, শিমুল কুমারসহ উপজেলার অধিকাংশ মন্ডবের সভাপতি ও সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর