মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
প্রধান শিক্ষক জীবন কুমার মণ্ডলের মনগড়া সিন্ধান্তে চলছে মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের কোন সিদ্ধান্ত ছাড়াই তিনি তার একক সিদ্ধান্তে অবৈধভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষনা করেছেন। যা নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গনি স্বাক্ষরিত চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। যেখানে বলা হয়, ১৩ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান, ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১৯ অক্টোবর মনোনয়নপত্র পত্যাহার ও ২৯ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

জনমনে প্রশ্ন, কিভাবে খসড়া ভোটার তালিকা প্রনয়ণ, চুড়ান্ত ভোটার তালিকা অনুমোদন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের অগোচরে তিনি তার একক সিদ্ধান্তে এমন সিদ্ধান্ত কিভাবে নিলেন? যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে কমিটির অভিভাবক সদস্য মাসুদুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মণ্ডল আমাদের সাথে কোন প্রকার সভা আহ্বান না করেই তিনি তার মনগড়া একক সিদ্ধান্তে এহনো দুর্নীতিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। প্রয়োজনে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হবো। সেই সাথে এ অনিয়ম তান্ত্রিকভাবে ঘোষিত নির্বাচনী কার্যক্রম বন্ধ করে নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এ বিষয়ে প্রধান শিক্ষক জীবন কুমার মণ্ডলের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেন।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিনাত সুলতানা বলেন, আমি এ বিষয়ে কোন কিছুই জানিনা। শুনেছি উনি আমার বাসায় চিঠি নিয়ে আসছিলেন। আমি বাসায় ছিলাম না। পরে ফেসবুকে দেখলাম চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি নির্বাচনী তফসিল কে বা কাহারা ছেড়েছে। এ বিষয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গনি জানান, উপজেলা ইউএনও অফিস থেকে আমাকে নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি সেই মোতাবেক তাফসিল ঘোষণা করেছি। যদি অনিয়মতান্ত্রিক কোন কিছু হয়ে থাকে তাহলে সভাপতি এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।