শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্ধ হতে বিনামূল্যে গবাদী প্রাণির লাম্পি স্কিন রোগের টিকা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে আজ মঙ্গলবার উপজেলা সদর আড়পাড়া কানুদার খাল সংলগ্ন গরু হাটাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টিকা দান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহারীন সুলতানা,কৃষি স্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ। টিকা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ বনি আমিন বলেন, উপজেলার ধনেশ্বরগাতী ও গঙ্গারামপুর ইউনিয়নে বিনামূল্যে মোট ৬০০ গবাদী প্রাণির লাম্পি স্কিন রোগের টিকা প্রদান করা হবে।
