চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় উপজেলায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার তাসমিন জাহান । এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন।
এ সময় অতিরিক্ত কৃষি কমৃকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার এ জেড এম ওবায়দুল্লাহ ও ইমদাদুল হক, কৃষিবিদ শামিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কমৃকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪৫০ জনের মাঝে রবি-১ মৌসুমে বসতবাড়ির চাষযোগ্য শাক সবজির বীজ বেগুন,পালংসাক,লালশাক,মটরশুটি, লাউ, মুলা, বার্টিশাক প্রদান করা হয় এবং মাঠে চাষযোগ্য ২০ শতক জমির জন্য ৭৩০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া ও সার ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।