মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীপুর বালিকা বিদ্যালয়ে সোমবার বেলা ১১টায় আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র্যালী ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল রেজাউল করিম।আলোচনা শেষে দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে নেতৃবৃন্দ উপজেলার অধিকাংশ পূজা মন্ডপ পরিদর্শন করেন।