সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে শনিবার দিনব্যাপী মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের চারটি টেকনোলজি থেকে মোট ৬ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই, দ্বিতীয় অটোমেটিক স্টুডেন্ট কাউন্টিং মেশিন ও লো কষ্ট এয়ার কুলার ৩য় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের উপসচিব মো: রাহাত মান্নান, মাগুরা সরকারি টেকনিক্যাল টেকনিক্যাল এন্ড স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: মিজানুর রহমান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, বহিবিশ্বের সাথে টিকে থাকতে উন্নত প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার নতুন নতুন প্রযুক্তি সৃজনশীল কাজকে উদ্বুদ্ধ করে।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা মাগুরা সহ দেশের ২২৭ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অনুষ্ঠিত হয়। স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে জাতীয় পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয় তিনটি উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর