মো:সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
আজ ২৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৪ টায় মাগুরা সদর উপজেলার জগদল হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৮নং জগদল ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা ও ফরম বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সভাপতি, মাগুরা জেলা যুবদল।
প্রধান বক্তা ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক, মাগুরা জেলা যুবদল।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দ কুতুব উদ্দিন রানা, আহ্বায়ক, মাগুরা সদর উপজেলা যুবদল।
সঞ্চালনায় ছিলেন আমিনুজ্জামান অপু, ভারপ্রাপ্ত সদস্য সচিব, মাগুরা সদর উপজেলা যুবদল।
অনুষ্ঠানটি আয়োজন করে ৮নং জগদল ইউনিয়ন যুবদল।