মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মতিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের পশ্চিম বাড়িয়ালা গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পশ্চিম বাড়িয়ালা বাজারে সাধারণ মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতিকে ভোট কামনা করেন।
মাগুরা পৌরসভার শুরা সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মতিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু, অফিস সেক্রেটারি খায়রুল ইসলাম, অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার বিশ্বাস, আঠারখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।