সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন 

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

শ্রীপুর মাগুরা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী আওতায় বুধবার দিনব্যাপী বড়বিলা তিন রাস্তার মোড় থেকে খালিয়া ও দোসতিনা ব্রীজ থেকে বড়বিলা চৌরাস্তার মোড় পর্যন্ত তালের বীজ রোপণের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি মোছাঃ মিরান্নাহার বেগম,সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক তসলিম মোল্লা, সহ সম্পাদক মোছাঃসাথী খাতুন,সদস্য মোছাঃ মনোয়ারা বেগম ও মোছাঃ কাকলি বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এম হাসিবুর রহমান রিপন, মোঃ জাহিদুর রহমান জাহিদ, মোঃ তরিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ হাসান মাহমুদসহ আরো অনেকে।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ জানান- চলতি  বছর শ্রীপুর উপজেলাসহ মাগুরার বিভিন্ন এলাকায় তিন হাজার তালের বীজ রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর