মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার আয়োজনে “গাইড নেতৃত্বে গড়বো নতুন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ জেলা গাইড ডে ক্যাম্প-২০২৫ মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর ও নির্মল কুমার জোয়ার্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার কমিশনার লিপিকা সরকার। এসময় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।