মাগুরা প্রতিনিধি:-
মাগুরায় ইজিবাইক চালক অন্তর হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্তর হত্যার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে জানানো হয়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বুনাগাতী ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি হাসিবুল মোল্ল্যা তার মাদক ব্যবসা টের পেয়ে যাওয়ায় ইজিবাইক চালক অন্তরকে পরিকল্পিত ভাবে হত্যা করে। এ ঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে হাসিবুলসহ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
প্রথমে এটি পুলিশ তদন্ত করে। কিন্তু সেটি সঠিক না হওয়ায় বাদির আবেদনের প্রেক্ষিতে পিবিআই তদন্তে যায়। যা এখনো অব্যাহত রয়েছে। আসামীদের মধ্যে হাসিবুল রয়েছে জেল হাজতে বাকিরা পলাতক ।মানববন্ধনে বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্য আসামী এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্ধেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে আরো জানানো হয় হত্যা মামলার পলাতক আসামী আত্মগোপনে থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে নিহত আন্তরের পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে।