সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় সর্পদংশন প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “সর্পদংশনে ওঝা ও বিজ্ঞানের আলোকে প্রতিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবাশীষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ এবং অশোকা ফেলো (USA) মো. আবু সাইদ।

বক্তারা বলেন, সর্পদংশনের পর দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। তারা জানান, বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৭৫০ জন মানুষ সাপে কামড়ে মারা যায়। তাই বিষধর সর্পদংশনের পর কোনো বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে জেলার শতাধিক ওঝা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজনে: জেলা প্রশাসন, মাগুরা ও স্বাস্থ্য বিভাগ, মাগুরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর