সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা কার্গো সার্ভিসের কাভার্ডভ্যান জব্দ, আড়াই কোটি টাকার ভারতীয় পোশাক উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা সংবাদদাতাঃ

মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় চালক ও হেলপারকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাগুরা সদর থানার হাজীপুর কলেজপাড়া এলাকার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক (চালক) ও একই থানার শিবরামপুরপাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (হেলপার)।

জানা যায়, বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাবুল ও বিল্লাল ২০ হাজার টাকা চুক্তির বিনিময়ে এসব মালামাল বেনাপোল থেকে ঢাকার মিরপুরে নিয়ে যাচ্ছিলেন। ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে কাভার্ডভ্যানটির সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি সেটি থামায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে এসব ভারতীয় পোশাক দেশে পাচার হয়ে এসেছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর