মোঃ জুয়েল শেখ, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরা সদর উপজেলার ইছাখাদা দরগাহ মাদ্রাসার শিশুদের খেলাধুলা করার জন্য মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মাগুরার ইছাখাদা দরগাহ মাদ্রাসার শিশুদেরকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মনোয়ার হোসেন খান।
মনোয়ার হোসেন খান জানান, “যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”

মাদ্রাসার শিশুরা ক্রিয়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।